বাংলাদেশ

 

বাংলাদেশ


আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন। আপনারা কি বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন,তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন।আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাংলাদেশ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য নিয়ে।আজকের আর্টিকেলটি সম্পুর্ন পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। 

বাংলাদেশ


আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য যেমন,বাংলাদেশ, বাংলাদেশর আয়তন কত, বাংলাদেশের মোট জনসংখ্যা কতজন,বাংলাদেশের বিভাগকয়টি,বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা ইত্যাদি সহ আরও অনেক কিছু। 


বাংলাদেশ 


বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। বাংলাদেশের পুর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর সদস্যভুক্ত রাষ্ট্র।বাংলাদেশ দির্ঘ নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছে। আজ আমরা যে বাংলাদেশ পেয়েছি তা এমনিতেই আসেনি।ত্রিশ লাখ শহিদের রক্ত এবং দুই কোটি মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের জন্ম হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বাংলাদেশের অবস্থান এশিয়ার একেবারে দক্ষিণে। বাংলাদেশের তিনদিকে রয়েছে ভারতের অবস্থান। দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। এবং দক্ষিণ পুর্বদিকে মায়ানমারের অবস্থান। বাংলাদেশের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশকে সৌন্দর্যের রাণি বলা হয়।বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। বাংলাদেশের উপকুলে পৃথিবীর দীর্ঘতম ও সুবিশাল বালুকাময় সমুদ্রসৈকত।পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের মধ্য দিয়ে একে বেকে বয়ে গেছে সাতশোর অধিক বেশি নদী।এসব নদীতে বয়ে আসা পলিমাটি দ্বারা বাংলাদেশের মাটি গঠিত হয়েছে। 


বাংলাদেশের আয়তন কত


বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ।বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার (এক লক্ষ্য সাতচল্লিশ হাজার পাচশত সত্তর বর্গকিলোমিটার) বাংলাদেশের সমুদ্র সীমা উপকূলভাগ থেকে ১২ নটিক্যাল মাইল। এবং অর্থনৈতিক সমুদ্র অঞ্চলের বিস্তৃতি ২০০ নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ। কিন্তুু ভারত ও মায়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুন্যালে ভারত ও 

মায়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।অনেক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুন্যাল বাংলাদেশের পক্ষে রায় দেয়।ফলে বাংলাদেশ বিশাল এক সমুদ্র অঞ্চলের মালিকানা লাভ করে যার আয়তন আরেকটা বাংলাদেশের সমান।


বাংলাদেশের বিভাগ কয়টি


বাংলাদেশকে আটটি বিভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ৮ টি বিভাগের নাম যথাক্রমে ঢাকা,চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, এবং বরিশাল।এছাড়াও আটটি বিভাগকে ৬৪ টি জেলায় ভাগ করা হয়েছে। প্রত্যকটা জেলাকে উপজেলায় ভাগ করা হয়েছে। বাংলাদেশে সর্বমোট উপজেলা রয়েছে ৪৯৫ টি। 


বাংলাদেশের জনসংখ্যা কত 


বাংলাদেশ সরকারের সর্বশেষ জণশুমারি ও গৃহগণনা শেষে বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ৯১১ জনে। বাংলাদেশের মোট জনসংখ্যার অধিকাংশই নারী। বাংলাদেশের মোট জনসংখ্যার বেশিরভাগই অর্থাৎ ৬৮ দশমিক ৩৪ শতাংশ লোক গ্রামে বাস করে। বাকিরা শহরে বসবাস করে। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি অংশ জুরে রয়েছে বিভিন্ন আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। 


বাংলাদেশের পতাকা  


বাংলাদেশের জাতীয় পতাকা দেশের গৌরব। বাংলাদেশের পতাকা আয়তাক্ষেত্রের চারপাশে সবুজ মাঝখানে লাল।বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ।বাংলাদেশের জাতীয় পতাকার ম্যাপ হলো ১০:৬ অনুপাত।বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি তারুণ্যের প্রতীক এবং লাল রং মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদদের রক্তের প্রতীক।বাংলাদেশের জাতীয় পতাকা ১৭ ই জানুয়ারী ১৯৭২ সালে সরকারীভাবে চুড়ান্ত অনুমোদিত হয়।


আজকের আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 


প্রশ্ন:বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?


উত্তর:১০:৬


প্রশ্ন:বাংলাদেশের জাতীয় পতাকার রং কি?


উত্তর :লাল এবং সবুজ 


শেষ কথা :বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়।প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আলোচনা করেছি বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়। আশাকরছি আজকের আর্টকেলটি আপনাদের বাংলাদেশ সম্পর্কিত মেধা বাড়াতে সহায়ক হবে।আজকের আর্টিকেলটি শেয়ার করার মুল উদ্দেশ্য হলো বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো।আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।







Post a Comment (0)
Previous Post Next Post